,

‘সালাতুত তাসবিহ’ জীবনে একবার হলেও পড়া দরকার

news-image

ইসলাম ডেস্ক।। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, ‘একদিন প্রিয়নবি সা. (আমার পিতা) হজরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিবকে বললেন, ‘হে আব্বাস! হে চাচাজান! আমি কি আপনাকে দেবো না? আমি কি আপনাকে দান করবো না? আমি কি আপনাকে সংবাদ দেবো না? আমি কি আপনার সাথে দশটি সৎকাজ করবো না? (অর্থাৎ দশটি উত্তম তাসবিহ শিক্ষা দেব না!) যখন আপনি তা (আমল) করবেন তখন আল্লাহ তাআলা আপনার আগের, পরের, পুরাতন, নতুন, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত, সগিরা, কবিরা, গুপ্ত ও প্রকাশ্য সব ধরণের গুনাহ মাফ করে দিবেন।

আপনি চার রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পাঠ করবেন এবং যে কোনো একটি সুরা মেলাবেন। (অর্থাৎ প্রত্যেক রাকাতে এ তাসবিহটি ৭৫ বার করে আদায় করতে হবে।) নামাজের যেসব স্থানে এ তাসবিহ পাঠ করতে হবে। তা হলো, প্রথম রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলানোর পর রুকুর আগে দাঁড়ানো অবস্থায়- ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’। (১৫ বার)

অতঃপর রুকুর তাসবিহ-এরপর রুকু অবস্থায় (এ তাসবিহ) ১০ বার। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় (এ তাসবিহ) ১০ বার। অতঃপর সেজদার তাসবিহ, এরপর মাথা নত করবেন এবং সেজদাবস্থায় (এ তাসবিহ) ১০ বার। তারপর দুই সেজদার মাঝে বসে (এ তাসবিহ) ১০ বার। অতঃপর পুনরায় দ্বিতীয় সেজদায় ১০ বার এবং পুনরায় সেজদা থেকে মাথা ওঠিয়ে ১০ বার। মোট প্রত্যেক রাকাতে ৭৫ বার করে ৪ রাকাতে মোট ৩০০ বার এ তাসবিহ পাঠ করা।

(হে চাচা!) এভাবে যদি প্রতিদিন একবার এ নামাজ পড়তে সক্ষম হন; তবে তা পড়বেন। আর যদি সক্ষম না হন, তবে প্রত্যেক জুমআর দিনে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে অন্তত একবার পড়বেন।’ (তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত)

এ হলো ফজিলতপূর্ণ সর্বাধিক তাসবিহ সম্বলিত নামাজ- ‘সালাতুত তাসবিহ’। জীবনে একবার হলেও তাই এ নামাজ পড়া দরকার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফরজ নামাজের পাশাপাশি ‘সালাতুত তাসবিহ’সহ অন্যান্য নফল ইবাদত-বন্দেগি আদায় করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর