,

কুরআনে বর্ণিত ১০ নবীর ১০ প্রার্থনা

news-image

ইসলাম ডেস্ক।। হযরত আদম আ. : ‘হে আমার রব! আমি নিজের প্রতি জুলুম করেছি।আপনি আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাব।’ সুরা আরাফ-২৩

হযরত নুহ আ. : ‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।’ সুরা নুহ-২৮

হযরত ইবরাহিম আ. : পরওয়ারদেগার! আমাদের মোনাজাত কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ। পরওয়ারদেগার! আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো, আমাদের হজ্বের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো। নিশ্চয় তুমি তওবা কবুলকারী। দয়ালু। সুরা বাকারা-১২৭,১২৮

হযরত হুদ আ. : ‘আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর ওপর। এমন কোনো জীব-জন্তু নেই যে তার পূর্ণ আয়ত্তাধীন নয়। আমার প্রতিপালক সরল পথে আছেন।’ সুরা হুদ-৫৬

হযরত লুত আ. : হে আমার প্রতিপালক! আপনি আমাকে এবং আমার পরিবারকে এরা (আমার জাতি) যা করে তা থেকে নিস্তার দিন। সুরা শুআরা-১৬৯

হযরত ইউসুফ আ. : হে পালনকর্তা! আপনি আমাকে রাষ্ট্রক্ষমতাও দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্যসহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন। হে নভোমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা, আপনিই আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে। আমাকে ইসলামের উপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন। [ সুরা ইউসুফ ১২:১০১ ]

হযরত শুআইব আ. : আমার প্রতিপালক প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আল্লাহর প্রতিই আমরা ভরসা করেছি। হে আমাদের প্রতিপালক! আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন। আপনিই শ্রেষ্টতম ফয়সালাকারী। সুরা আরাফ-৮৯

হযরত মুসা আ. : ‘হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আর আমার জিহবার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে’। সুরা তহা-২৫-২৭

হযরত সুলাইমান আ. : ‘হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফিক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ কর। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো’। সুরা নামল-১৯

হযরত ইউনুস আ. : (হে আমার প্রতিপালক!) তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, মহিমাময়; নিশ্চয় আমি (নিজের প্রতি) অবিচারকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। সুরা আম্বিয়া-৮৭। উৎস: আওয়ার ইসলাম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর