,

বুড়িচংয়ে কংশনগর-রামচন্দ্রপুর রাস্তার অবস্থা নাজুক : পাকা করার দাবি

news-image

ইব্রাহীম খলিল: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের গোমতী নদীর বাঁধ সংলগ্ন কংশনগর- হাসনাবাদ-রামচন্দ্রপুর গ্রামের প্রধান রাস্তাটি নাজুক অবস্থায় পরিণত হয়েছে।

এ এলাকার একমাত্র সহজ যোগাযোগ ব্যবস্থার এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। বিশেষ করে স্কুল- কলেজগামী ছাত্র-ছাত্রী, ব‍্যবসায়ীরা তাদের দোকানের মালামাল বহন করে থাকে‌। তাছাড়া মুমূর্ষু রোগীকেও এ রাস্তা দিয়েই হাসপাতালে নিতে হয়।

এলাকায় উৎপাদিত সকল ধরনের কৃষি পণ‍্যের যানবাহন এই সড়কের উপর দিয়ে যাতায়াত করে থাকে। অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তাটি একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া এটি প্রায় ১যুগেরও বেশী ধরে বেহাল অবস্থায় রয়েছে যেন দেখার কেউ নেই। নির্বাচনী প্রতিশ্রুতিতে রাস্তাটি পাকা করার কথা বলা থাকলেও পরবর্তীতে আর কেউ তার খবর রাখে না। বিগত নির্বাচনে এ রাস্তাটি পাকা হওয়ার টেন্ডার হয়েছে বলে জানা গেলেও আদৌ তার কোন হদিস নেই।

তাই অতি শীঘ্রই রাস্তাটি পাকা করতে এলাকার একমাত্র ভরসা স্থানীয় এমপি আব্দুল মতিন খসরু মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর