,

বাঞ্ছারামপুরে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

মডারেটর ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাহিদুল ইসলাম। বাঞ্ছারামপুর উপজেলার ১২ টি বিভাগের ভুক্তভোগীরা তাদের বিভিন্ন সমস্যা ও বিভিন্ন বিভাগের দুর্নীতি তুলে ধরেন। গনশুনানীতে এসমস্ত অভিযোগের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়।

তবে,উপজেলা সরকারি হাসপাতালের এম্বুলেন্স বানিজ্য, চিকিৎসক মাহবুবুর রহমানের টাকার বিনিময়ে চিকিৎসার দূর্ণীতি হাতেনাতে ধরা ও স্বীকারোক্তি পেয়েও কোন ব্যবস্থা গ্রহন না করায় উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

গনশুনানিতে দুনীর্তি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার, মোঃ আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর