,

এই ৩ শরবত শরীর থেকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে

news-image

স্বাস্থ্য ডেস্ক।। গরমে তীব্র দাবদাহে ক্লান্ত শরীর, ঠিক তখনই এক গ্লাস শরবত হলে প্রাণটা জুড়িয়ে যায়। দই ও আমের শরবত, তরমুজের শরবত, বেলের শরবত এ ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। শরবতের নানা গুণাগুণ। এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, ফুসফুস পরিষ্কার করে হাঁপানি সমস্যার উপশম করে, শরীর থেকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে। এছাড়াও লিভার সুরক্ষাসহ ত্বক দাগ মুক্ত রাখতে শরবত অত্যন্ত উপকারী। কিভাবে এ শরবত তৈরি করবেন তা উল্লেখ করা হলো।

১) দই ও আমের শরবত।। উপকরণ : কাঁচা বা পাকা আম ৪ টি, টক দই ১৫০ গ্রাম, কাঁচা মরিচ ৮-১০টা, গোল মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, ধনেপাতা, চিনি, বিট লবন, বরফ কুচি।

প্রস্তুত প্রণালী : আমের আঁটি ছাড়িয়ে এর সঙ্গে দই, ধনেপাতা, বরফ কুচি পরিমাণমত চিনি ও বিট লবণ মিশিয়ে ব্লেন্ড করে নিন। এতেই তৈরি হয়ে যাবে আপনার শরবত।

২) তরমুজের শরবত : উপকরণ : তরমুজ ২০০ গ্রাম, আদা ৫ গ্রাম, লেবুর রস ৫ মিলিগ্রাম, লবণ- চিনি স্বাদ অনুযায়ী, পানি ১০০ মিলিগ্রাম।

প্রস্তুত প্রণালী : তরমুজ কেটে খোসা ফেলে টুকরো করে নিন। তারপর তরমুজের বীজ বের করে নিন। তারপর এক সাথে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে বালো করে ব্লেন্ড করুন। ৩০ মিনিট ফ্রিজে রেখে এবার পরিবেশন করুন। উপরে বরফও দিতে পারেন চাহিদা মতো৷

৩) বেলের শরবত : উপকরণ : বেল ১টা, দুধ হাফ কাপ, পানি ৪ কাপ, চিনি পরিমাণ মতো, বরফ কুচি।

প্রস্তুত প্রণালী : আগের দিন অথবা ১২ ঘন্টা আগে অল্প পানিতে বেল ভিজিয়ে রাখতে হবে। আঠা ও বীজ ফেলে ভালভাবে চটকে ছেঁকে নিতে হবে। এরপর বেলের রসের সাথে পানি মিশিয়ে তাতে চিনি ও দুধ মেশান। প্রয়োজন মতো বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর