,

মালয়েশিয়া ও আরব আমিরাতে কর্মী প্রেরণ শিগগিরই : সংসদে প্রতিমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক।। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়ায় আরো অধিকসংখ্যক কর্মী প্রেরণের জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। শিগগিরই এসব দেশে বাংলাদেশী কর্মীগমন শুরু হবে।  সংসদে প্রশ্নোত্তরে গতকাল নূর মোহাম্মদের (কিশোরগঞ্জ-২) এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। গতকাল প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

এ ব্যাপারে মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যেই প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন। বাংলাদেশী কর্মী প্রেরণের বিষয়ে দ্বিপক্ষীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রæপে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার পাশাপাশি এ মাসেই মালয়েশিয়ার সারওয়াক প্রদেশে নতুন বাংলাদেশী কর্মী প্রেরণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরো জানান, বিভিন্ন দেশের শ্রমবাজারে শ্রমিক প্রেরণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৫৩টি দেশের শ্রমবাজার গবেষণা করা হয়েছে। ওই গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করে এসব দেশে কর্মী প্রেরণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

বেকারের সংখ্যা : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান জানিয়ছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি প্রকাশিত শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে সারা দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার জন। এসব বেকারের মধ্যে ১০ লাখ ৪৩ হাজার শিক্ষিত তরুণ-তরুণী যারা উচ্চমাধ্যমিক, ¯œাতক ও ¯œাতকোত্তর পাস। অর্থাৎ শিক্ষিত বেকারের সংখ্যা ৪০ শতাংশ। বেগম হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার বেকার যুবক যুবসমাজকে বেকারত্ব থেকে মুক্ত করার লক্ষ্যে কর্মসংস্থান ও অন্যান্য সুবিধার মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মো: ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকসংখ্যা ৫৭ লাখের বেশি। এর মধ্যে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকসংখ্যা ২৫ লাখ ৭৪ হাজার ৪৯৮ জনের মধ্যে পুরুষ ১২ লাখ ৬০ হাজার ৯৬১ জন ও মহিলা ১৩ লাখ ১৩ হাজার ৫৩৭ জন। আর তৈরী পোশাক শিল্প ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকসংখ্যা ৩১ লাখ ২৩ হাজার ৩৭০ জনের মধ্যে পুরুষ ২৩ লাখ ৯০ হাজার ২২২ জন এবং মহিলা ৭ লাখ ৩৩৩ হাজার ১৪৮ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর