,

হিরো আলম সিনেমা বানাচ্ছেন তিন নায়িকা নিয়ে

news-image

বিনোদন ডেস্ক।। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত মডেল, অভিনেতা আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী হিরো আলম এবার সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন। ‘সাহসী যুবক’ নামে এই সিনেমায় তার নায়িকা থাকবেন তিনজন। আর এটি নির্মাণ করবেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

দৈনিক আমাদের সময় অনলাইনকে হিরো আলম জানান, তার প্রযোজিত সিনেমা ‘সাহসী যুবক’-এ অভিনয় করবেন তিনজন চিত্রনায়িকা। এর কাহিনী লিখেছেন হিরো আলম, সংলাপে আছেন পি জে মোস্তফা। এতে গান থাকছে পাঁচটি। ছবিটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ দিকে পূবাইলে।

হিরো আলম বলেন, ‘এবারই প্রথম চলচ্চিত্র প্রযোজনায় আসছি। তাছাড়া এবারই প্রথম একক নায়ক হিসেবে চলচ্চিত্রে আমার আত্মপ্রকাশ ঘটবে। এর আগে, আমি “মার ছক্কা” নামে একটি ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছি।’

হিরো আলম আরও বলেন, ‘এবারই প্রথম চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। আর আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করবেন। এর মধ্যে দু’জন নায়িকা বেশ পরিচিত মুখ। আমি তাদের নাম এখন বলবো না। শুটিং শুরুর দিন বিষয়টি সবাইকে জানানো হবে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর