,

পালিয়ে বিয়ে, মেয়ে হওয়ায় স্ত্রীকে ফেলে পালাল স্বামী!

news-image

পালিয়ে বিয়ে করেছিলেন এক প্রেমিক যুগল। আর সম্প্রতি একটি কন্যা শিশু জন্ম দেন প্রেমিকা মলি। কিন্তু কন্যা সন্তান জন্মের পর পরেই তাঁকে সন্তানসহ হাসপাতালে রেখে পালিয়েছে তাঁর স্বামী নিতাই দাস।

এ ঘটনা ঘটেছে ভারতের বালুরঘাটের। ঘটনার পর থেকে সুবিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে কুমারগঞ্জের বাসিন্দা ওই ২০ বছর বয়সী যুবতী। একমাসের শিশুসন্তানকে নিয়ে এখন আশ্রয়হারা তিনি।

রাত কাটাবার স্থান না পেয়ে, বালুরঘাট হাসপাতালের বিশ্রামাগারেই থাকতে শুরু করেছেন ওই মহিলা। কুমারগঞ্জ থানা ও পতিরাম ফাড়ি ওই মহিলাকে কোনও সাহায্য করেনি বলে অভিযোগ মলির। বিচার না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

জানা যায়, কুমারগঞ্জের বাসিন্দা ওই ২০ বছর বয়সী যুবতী বছর দুয়েক আগে নিতাই দাস নামে এক যুবকের সঙ্গে বাড়ির অমতে বিয়ে করেন। তারপর মুম্বাই চলে গিয়েছিলেন তাঁরা। মাস খানেক আগে একটি কন্যা সন্তানের জন্ম দেবার পর থেকেই স্বামীর সঙ্গে তাঁর ঝামেলা শুরু হয়।

অভিযোগ, পতিরাম এলাকায় বাসে করে নিয়ে এসে সন্তানসহ মলি দেবীকে নামিয়ে দিয়ে তাঁর স্বামী বেপাত্তা। তারপর থেকে মোবাইল সুইচড অফ থাকায় ওই মহিলা বিপাকে পড়েন। এরপরে তিনি বাপের বাড়িতে ফেরার চেষ্টা করলেও, ফিরতে পারেননি। থানাতেও গিয়ে বিচার পাননি। ফলে বাধ্য হয়েই, হাসপাতালের বিশ্রামগারে থাকতে হচ্ছে ওই মহিলাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ