,

সানি লিওনের চোখে সেরা যে পুরুষ

news-image

বিনোদন ডেস্কঃ সানি লিওন। এক সময়ের পর্ণ তারকা এখন বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। স্বামী- সন্তান নিয়ে বেশ আনন্দেই সময় কাটে তার। আর এই তারকার চোখে সেরা পুরুষ হচ্ছে তার স্বামী ড্যানিয়েল। সম্প্রতি স্বামী ড্যানিয়েলসহ তিন সন্তান নিশা, নোয়া ও আসেরের সঙ্গে তার তোলা পারিবারিক ছবি যুক্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।

সেখানে স্বামী ড্যানিয়েলকে উদ্দেশ্য করে সানি লিখেন, আমাদের জীবন এত সুন্দর কারণ তুমি আছ বলে। আমরা এত নিরাপদে প্রতিটা দিন কাটাতে পারছি কারণ, তুমি আমাদের সবসময় আগলে রাখ। রোজ তুমি নতুন করে যেন ভালোবাস আমাদের। রোজ আমরা তোমার ভালোবাসায় ডুবে নতুন করে বাঁচার উৎসাহ পাই। তুমি সেরা বাবা, সেরা স্বামী। তুমি আছ বলেই আমাদের জীবন এত রঙিন।

ভক্তদের মতো সানির এই পোস্ট ড্যানিয়েলেরও মন কেড়েছে। আনন্দে তিনি কমেন্ট বক্স ভরে দিয়েছেন গোলাপ ফুল ও ভালোবাসার ইমোজি দিয়ে। একই সঙ্গে ড্যানিয়েল জানিয়েছেন, ফাদার্স ডে-তে তাকে নাকি এক ঘণ্টা পর পর ফুলের তোড়া পাঠিয়েছেন সানি।

ড্যানিয়েল মন্তব্য করেন, তোমার জন্যই দিনটা এত স্পেশাল হয়ে উঠল। তোমার ভালোবাসা, পাঠানো ফুলের তোড়া বোঝাল পরিবার আমাকে কত ভালোবাসে। ভীষণ ভালো লাগছে। চলতি বছর সানি আর ড্যানিয়েলের অষ্টম বিবাহর্ষিকী। ২০১৭ সালে প্রথম সন্তান নিশাকে তারা দত্তক নেন। আর ২০১৮ সালের মার্চে ঘোষণা দেন গর্ভভাড়া করে নোয়া আর নাসের নামের আরও দুই সন্তান পরিবারে এনেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর