,

ফিলিস্তিনকে ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিল আইএইএ

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ফিলিস্তিনকে পর্যবেক্ষক সদস্য হিসেবে এ সংস্থায় যোগ দেয়ার অনুমতি দিয়েছে। আর এর মাধ্যমে সংস্থাটি কার্যত পরোক্ষে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল।তবে এ ঘটনায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল।

এ নিয়ে মঙ্গলবার আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো ও ভিয়েনায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আবদুশ শাফি একটি চুক্তিতে সই করেন।এর ফলে ফিলিস্তিনে তেজস্ক্রিয় পদার্থ ও ইউরেনিয়ামের মতো বিস্ফোরক পদার্থের মজুদ ও নিরাপত্তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে আইএইএ।

ফিলিস্তিনে কোনো পরমাণু চুল্লি নেই; কিন্তু কিছু হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে পরমাণু দ্রব্য রয়েছে। এদিকে আইএইএ’র এই পদক্ষেপকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশোন ‘আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর