,

বেতন দিতে দেরি হওয়ায় ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

news-image

ঠিক সময়ে বেতন দিতে না পারায় নেত্রকোনার মোহনগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত্রাঘাত করে গুরুতর আহত করেছেন এক কোচিং শিক্ষক। পরে ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই শিক্ষক পলাতক রয়েছেন।

জানা গেছে, উপজেলার কলেজ রোডের একটি বাসায় ‘গ্রীণ কোচিং একাডেমিতে’ পড়ান আতিকুর রহমান রাকিব। ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ইব্রাহিম ইসলাম আবির সেখানে পড়েন। ওইদিন রাতে পড়ানোর এক পর্যায়ে কোচিংয়ের বেতন দিতে দেরি হওয়ার কারণে রাগে আবিরকে বেত্রাঘাত করে গুরুতর জখম করেন ওই শিক্ষক। এক পর্যায়ে আবির জ্ঞান হারালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত শিক্ষক রাকিব মাইলোড়া গ্রামের আব্দুল আজিজ মাষ্টারের ছেলে।

শিক্ষার্থীর বাবা সাতুর গ্রামের আয়াতুল জানান, আবির হাত-পা নাড়াতে পারছে না, সারা শরীরে ব্যাথায় কাতরাচ্ছে। শরীরে অসংখ্য বেত্রাঘাতের জখম রয়েছে। তিনি এ বিষয়ে মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করছেন বলেও জানান। এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. শওকত আলী জানান, ছাত্র নির্যাতনের অভিযোগে শিক্ষক রাকিবকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর