,

ইংল্যান্ডে ১ ঘণ্টায় এক হাজার বজ্রপাত!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ গত মঙ্গলবার সাউথ ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় ১ ঘন্টায় এক হাজার বারের বেশি বজ্রঝড়ের ঘটনা ঘটেছে।এতে দক্ষিণ ইংল্যান্ডের প্রায় পুরো এলাকা আকস্মিক বন্যায় তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ ওই এলাকার ৬০০ বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে।

স্থানীয় টেলিভিশন খবরে বলা হয়, ১২ ঘন্টায় ১০ হাজার বারের বেশি বজ্রপাতের ঘটনা ঘটে।ওই এলাকার বাসিন্দা জানিয়েছেন, গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছিলো। এরমধ্যে হঠাৎ করেই গতকাল সন্ধ্যার পূর্বমুহূর্তে আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকানোর সাথে সাথে ভয়ংকর বজ্রঝড় শুরু হয় এবং এই দুর্যোগ প্রায় ভোর রাত পর্যন্ত চলতে থাকে।

এরমধ্যে অন্তত ২০-২৫ মিনিট বিরতিহীনভাবে বজ্রপাত হয়। এ সময় পুরো এলাকা এলাকা বিদ্যুৎহীন হয়ে গেলে এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ এলাকাবাসীকে আশ্বস্ত করেন।এলাকার অপর এক বাসিন্দা ক্যারোল পিয়ার্স বলেন, কোনোকিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই বজ্রঝড়টি শুরু হয় এবং সাথে সাথে মুষলধারে বৃষ্টির সঙ্গে সমুদ্র থেকে পানির ঢেউ এসে পুরো এলাকা সয়লাব হয়ে যায়।

তিনি বলেন, আমার একান্ন বছর বয়সে এমন ভয়ঙ্কর অবস্থা কখনো দেখিনি। এমনকি আমার মা -বাবা কিংবা তাদের চেয়েও যারা বেশি বয়সের তাদের মুখেও কোনোদিন এমন অবস্থার কথা শুনিনি। তিনি আরো বলেন, বজ্রপাতের শব্দে মানুষ বধির হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল।”

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, রাত ১১ টা থেকে মধ্য রাত পর্যন্ত ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্বের নানা প্রান্তের মানুষ মন্তব্য করেন যে এমন ভয়ঙ্কর অবস্থা আমরা কখনোই দেখিনি ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর