,

বোল্ড হয়ে সাজঘরে তামিম, দেখুন সর্বশেষ স্কোর

news-image

স্পোর্টস ডেস্কঃ ভালো শুরুর পরও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তামিম ইকবাল। ফিফটি তুলে নেয়ার পর মারমুখি ভঙিতে খেলে যাওয়া এ ওপেনার মিসেল স্টার্কের বলে ভুল শটে আউট হন। তার আগে ৭৪ বলে ৬টি চারের সাহায্যে ৬২ রান করেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে তিন উইকেট হারিয়ে ১৪৯ রান। ক্রিজে আছেন লিটন ২ ও মুশফিক ২৭ রানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮২ রানের পাহাড় ডিঙাতে নেমে তামিম ইকবালের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট সৌম্য সরকার। তামিম রান নেয়ার জন্য দৌড়ে উইকেটের মাঝখানে চলে আসেন। তার এমন দৌড় দেখে রানের জন্য চেষ্টা করেন সৌম্য। কিন্তু উইকেটের ঠিক মাঝখানে গিয়ে আবার ফেরত আসেন তামিম।

এতে যা হওয়ার তাই হলো। সৌম্য নিজের পজিশনে ফিরে যাওয়ার আগেই দুর্দান্ত এক থ্রোতে স্ট্যাম্প ভেঙে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৩৮২ রানের পাহাড় ডিঙাতে নেমে মাত্র ২৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে টাইগারদের।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন সাকিব আল হাসান। আগের চার ম্যাচে দুই ফিফটির পর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে চলতি আসরে সর্বোচ্চ রান করে শীর্ষে উঠে যান বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে অসাধারণ ব্যাটিং করে ফিফটির পথেই ছিলেন সাকিব। মার্কু স্টইনিসের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দেন সাকিব। তার আগে ৪১ বলে চারটি চারের সাহায্যে ৪১ রান করেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর