,

ছিটকে খাদে বাস, নিহত ২৫

news-image

পাহাড়ি রাস্তায় সড়ক থেকে ছিটকে বাস খাতে পড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বাসে মোট ৬০ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

দৈনিক হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ঘটনার পরপরই ৩৫ যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় গভীর খাদে ছিটকে পড়েছে। এতে ২৫ জন নিহত ও আরও ৩৫ জন মারাত্মক আহত হয়েছেন।

জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী জানিয়েছেন, জেলার বানজার তেহসিল এলাকার ধোথ মোড়ের কাছে পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর