,

৬৩ বছরের বৃদ্ধের ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী

news-image

ঢাকার ধামরাই উপজেলায় ৬৩ বছরের এক বৃদ্ধের হাতে ধর্ষণের শিকার হয়েছে প্রতিবন্ধী এক কিশোরী। এ ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধামরাইয়ের পৌর এলাকার বাগনগর মহল্লায় এ ঘটনা ঘটে। ধর্ষক ঠান্ডু মিয়া উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত বুলু বেপারীর ছেলে। ধামরাই পৌর এলাকার বাগনগর মহল্লার আনোয়ার মিয়ার বাসার ভাড়া থাকতো ঠান্ডু মিয়া। এ ঘটনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর ভাই ধামরাই থানায় মামলা করেছেন। পরে ধর্ষক ঠান্ডু মিয়াকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ধামরাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ কামরুল বলেন, প্রতিবন্ধী কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করেছিল পাশের বাসার ভাড়াটিয়া ঠান্ডু মিয়া। বোবা হওয়ায় বিষয়টি কাউকে জানাতে পারেনি কিশোরী। কিন্তু কিশোরীর ভাই বিষয়টি বুঝতে পেরে বোনের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করতেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাজে বাইরে গেলে ঠান্ডু মিয়া কৌশলে বাসায় ঢুকে কিশোরীকে ধর্ষণ করে। ওই সময় প্রতিবেশীরা টের পেয়ে যায়। তারা ঠান্ডু মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরবর্তীতে কিশোরীর ভাই ধামরাই থানায় মামলা করলে ঠান্ডু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ড চেয়ে ধর্ষক ঠান্ডু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই শেখ কামরুল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর