,

স্বামী ও সন্তানের পর এবার মারা গেলেন পাথরঘাটার অগ্নিদদ্ধ গৃহবধূ সাজেনুর

news-image

বরগুনার পাথরঘাটার অগ্নিদদ্ধ গৃহবধূ সাজেনুর বেগম (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে মারা গেছেন। গত ১২ জুন তার সাবেক স্বামী ঘরে পেট্রল ঢেলে আগুন দিলে ঘটনাস্থলেই সাজেনুরের মেয়ে মারা যায়। স্বামী মো. বেলাল হোসেন ৪ কিলোমিটার দূরে পূর্ব হাতেমপুর গ্রামে আমগাছের সাথে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাজেনুরের সাথে থাকা তার ভগ্নিপতি টেলিফোনে ঢাকা থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের গৃহবধূ সাজেনুর বেগম (৩০) এর বাবার বাড়িতে তার সাবেক স্বামী মো. বেলাল হোসেন গত ১২ জুন গভীর রাতে পেট্রল ঢেলে আগুন দেয়। আগুন টের পেয়ে ঘর থেকে বের হতে না পারায় ঘরের মধ্যে সাজেনুরের স্কুলপড়ুয়া মেয়ে সাকিনা আকতার কারিমা (১০) পুড়ে মারা যায়। সাজেনুরকে ১৩ জুন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হলে চিকিসৎসক তার শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে বলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাালে রেফার করে। বরিশাল থেকে ১৪ জুন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে স্থানান্তর করে। এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়ে বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

সাজেনুরের ভগ্নিপপতি মো. ইব্রাহিম মিয়া সকালে টেলিফোনে জানান, আইসিউতে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আজ তার ময়নাতদন্ত সম্পন্ন হলে বাড়িতে আনা হবে।

উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে চট্রগ্রামে পোশাক কারখানায় কাজ করার সময় সাজেনুরের সাথে বেলালের বিয়ে হয়। পরস্পরের বনিবনা না হওয়ায় গত ২৮ মে সাজেনুর মো. বেলালকে একতরফা তালাক দেয়।

ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে সাজেনুরের ভগ্নিপতি মো. ইব্রাহিম জানান, আগুনে সাজেনুরের শ্বাসনালি ক্ষতগ্রস্ত হয়েছিল। ঢাকায় মৃত্যুর আগে তার স্বামীর পক্ষ হয়ে অনেকে ফোনে হুমকি দিত তার বিবরণ দিয়ে গেছেন বলে ইব্রাহিম দাবি করেন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সিকদার টেলিফোনে জানান, গত ১৩ তারিখ সাজেনুরের বাবার রুজু করা মামলা তদন্তাধীন। সাজেনুরের মৃত্যু সংবাদ থানায় তার আত্মীয় জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর