,

যুবকের পেটে চাবি, চেইন, পেরেক, কয়েন

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতের রাজস্থানের উদয়পুরের এক যুবকের (২৪) পেটে গাঁজার ছিলিম, চাবি, চেইন, পেরেক, কয়েন, নখ কাটার যন্ত্রসহ মোট ৮০টি ধাতব বস্তু পাওয়া গেছে। যার ওজন প্রায় ৮০০ গ্রাম। পেটে ব্যথা নিয়ে উদয়পুরের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এক্স-রে রিপোর্টে ধাতব বস্তু ধরা পড়ার পর চিকিৎসক তার পেটে অপারেশন করেন। তারপর এসব ধাতব বস্তু অপসারণ করা হয়।

অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক ডিকে শর্মা বলেন, সম্প্রতি পেটে ব্যথা নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন ওই যুবক। পরে তাকে এক্স-রে করতে বলা হয়। সেই রিপোর্ট দেখেই চমকে উঠি আমরা। দেখা যায় ওই ব্যক্তির পেটের ভিতরে পেরেক-সহ ছোট ও বড় মিলিয়ে অনেকগুলো ধাতব জিনিস রয়েছে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হওয়ার পাশাপাশি মাদক সেবন করেন বলেও জানতে পেরেছি। অনেকদিন ধরে পেটে যন্ত্রণা হলেও তিনি সবার কাছে বিষয়টি গোপন রেখেছিলেন। পরে পরিস্থিতি আরো খারাপ হলে বাড়ির লোকজনকে জানান। তারা যুবককে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তার চিকিৎসা চলছে।

কয়েকদিন আগে রাজস্থানের বুন্দিতে এক ব্যক্তির পেট থেকে ১১৬টি পেরেক উদ্ধার করেন চিকিৎসকরা। ওই ব্যক্তিও মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর