,

যুবলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

news-image

নিউজ ডেস্ক।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিএন্ডএফ ব্যবসায়ী ও যুবলীগ নেতা মনিরুল হত্যা মামলায় নয় জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্তদের প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী ৮ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এই মামলায় দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৩ জন পলাতক রয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বলেন, ২০১৪ সালের ২৪ অক্টোবর সোনামসিজদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশেনের কোষাধ্যক্ষ ও যুবরীগ নেতা মুনিরুল ইসলামকে আখেরুল ইসলামসহ বেশ কয়েকজন দাওয়াত খাওয়ার নাম করে নিয়ে গিয়ে শিবগঞ্জ স্টেডিয়ামের পেছনে গুলি করে হত্যা করা হয়। সোনা মসজিদ স্থলবন্দরের চাঁদাবাজীর টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এ হত্যারকাণ্ডের ঘটনা ঘটে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মতিউর রহমান বলেন, ২০১৫ সালের ১৫ জুন ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর