,

শনিবার দুই কোটি ২০ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

news-image

এই কার্যক্রমের আওতায় ওইদিন (২২ জুন) সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার এক লাখ ২০ হাজার স্থায়ী এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাকেন্দ্র খোলা থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, শিশুদের খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ভালো।“ছয় মাসের কম এবং পাঁচ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।”এছাড়া শিশুকে জোর করে কিংবা কান্নারত অবস্থায় এই ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে জানান জাহিদ মালেক।

এই কার্যক্রমকে সফল করতে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলায় অবহিতকরণ সভা এবং দুই লাখ ৮০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।ভিটামিন ‘এ’ এর অভাব পূরণে বছরে দুই বার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।গত ১৯ জানুয়ারি এবছরের প্রথম ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন হওয়ার কথা ছিল।

কিন্তু ভারতের একটি কোম্পানির সরবরাহ করা ক্যাপসুলে ‘সমস্যা’ থাকার বিষয়টি প্রকাশ পাওয়ার পর ‘অনিবার্য কারণ’ দেখিয়ে ক্যাম্পেইন স্থগিত করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।এরপর ৯ ফেব্রুয়ারি প্রথম দফার ক্যাম্পেইনে সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়নো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর