,

আর কোন পরিবারের সঙ্গে যেন এমনটা না হয়: সোহেল তাজ

news-image

এগারো দিন পরে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার নিখোঁজ ভাগ্নেকে ফিরে পাওয়ার পর বলছেন, এমনটা যেন আর কোন পরিবারের সঙ্গে না হয়।আজ ভোরে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে ময়মনসিংহ থেকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে পুলিশি প্রহরায় ঢাকায় নিয়ে আসা হয় এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ঢাকায় সাংবাদিকদের সামনে মিস্টার তাজ বলেন, “আমাদের নিজেদের সাথে এমনটা হয়েছে। কেউ নিখোঁজ হলে তার পরিবারের ওপর দিয়ে কী অবস্থা যায় আমরা জানি। এই মানসিক যন্ত্রণা কোন মানুষের জন্য কাম্য হতে পারে না।”এতদিন ধরে একটা অনিশ্চয়তার ওপর ভর করে অপেক্ষা করতে হয়েছে সৌরভের পুরো পরিবারকে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে এক ফেসবুক লাইভেও তিনি এ কথা জানান।সেখানে তিনি বলেন, “এই কয়দিন তো আমাদের অনুভূতি বলতে কিছুই ছিল না। খাওয়া দাওয়া নেই। কোন ঘুম নেই।”“কখন কল আসবে, ওর গলা শোনা যাবে কি-না। এই ভেবে দিনরাত অপেক্ষা করে গেছি। এটা একটা বিষাক্ত অনুভূতি। বিষ খেলেও মনে হয় মানুষের এই কষ্ট হয় না।”

এসময় সৌরভের মা বলেন, অন্য কোন বাবা-মাকে যেন এই ‘বিভীষিকাময়’ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়।পুলিশের দাবি, অপহরণকারীরা সৌরভকে তারাকান্দার উপজেলার বটতলা বাজার এলাকার একটি রাইস মিলের কাছে গাড়ি থেকে ফেলে রেখে যায়।

এ সময় ফ্যাক্টরির কয়েকজন কর্মচারী সৌরভকে দেখতে পেয়ে তার পরিবারের কাছে ফোন করে বিষয়টি জানায়।এরপর পরিবারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে সৌরভকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

উদ্ধারের সময় মিস্টার সৌরভ শারীরিকভাবে অক্ষত থাকলেও মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।সেখান তিনি সৌরভকে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া ও গোসলের ব্যবস্থা করেন। এরপর পুলিশি নিরাপত্তায় ঢাকার পথে রওনা দেন তিনি।

এ ব্যাপারে গণমাধ্যমের সামনে সোহেল তাজ বলেন, “সৌরভের অবস্থা ভাল ছিল না। আমি যতটুকু জেনেছি যে তাকে চোখ বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে।”“ওর গায়ে কোন জামা ছিল না, খালি পায়জামা পরা ছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। তবে আমরা ওকে অক্ষত অবস্থায় পাচ্ছি এটাই বেশি।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর