,

বিশ্বের ৪৯ দেশে চলে বিটিভির সম্প্রচার : তথ্যমন্ত্রী

news-image

ঢাকাসহ সারাদেশে ৩১২৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। এছাড়াও সারাবিশ্বে বিটিভির সম্প্রচার চলে ৪৯টি দেশে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ । বুধবার (১৯ জুন) জাতীয় সংসদে শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, সারাদেশে নিবন্ধনকৃত পত্রিকার সংখ্যা ৩১২৮টি। এছাড়া যারা নীতিমালা অনুসরণ করে পত্রিকা প্রকাশ করছে না, তাদের বিরুদ্ধে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) মিডিয়া তালিকাভুক্তি বাতিল এবং ছাপাখানা ও প্রকাশনা ঘোষণা ও নিবন্ধিকরণ আইন-১৯৭৩ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট ঘোষণাপত্র বাতিলের ব্যবস্থা গ্রহণ করে থাকে।

এদিকে সাংসদ শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতসহ বিশ্বের ৪৯টি দেশে বিটিভির কার্যক্রম চলছে। পাশাপাশি বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচারও চলছে।

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানান, জনগণের ক্ষমতায়ন ও প্রতিটি সরকারি-বেসরকারি কর্তৃপক্ষের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার ২০০৯ সালের ২৯ মার্চ জাতীয় সংসদে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ পাস করে। ওই বছরের ৬ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয় এবং ১ জুলাই তথ্য কমিশন গঠন করা হয়। এরপর থেকে ৯৯ হাজার ২৩৮টি তথ্য প্রাপ্তির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বমোট ৯৫ হাজার ২৩৩টি তথ্য সরবরাহ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর