,

আমের ব্যবসা করছেন কোটা সংস্কার আন্দোলনের পাঁচ নেতা

news-image

মুহাম্মদ রাশেদ খানসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পাঁচজন যুগ্ম আহ্বায়ক আমের ব্যবসা শুরু করেছেন। রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ সারা দেশে পৌঁছে দিচ্ছেন তারা।‘আমাদের দেখ, তোমরাও শেখ’ এই স্লোগানকে সামনে রেখে ব্যবসা করছেন বলে জানালেন রাশেদ।

তিনি বলেন, ব্যবসায়ের পাশাপাশি আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কাজে নেমেছি। ছাত্রছাত্রী থাকা অবস্থায় বা চাকরির চেষ্টারত অবস্থায় কর্মব্যস্ত থাকার দৃষ্টান্ত তৈরির জন্য আমরা এটা করছি।

আমাদের দেখে যেন শিক্ষার্থীরা বোঝে, অলস বসে না থাকে নিজেদের খরচ নিজেরা চালাতে পারে, এমন কিছু না কিছু যেন করতে থাকে। প্রথমবারের মতো বুধবার ২০ মণ আম দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। আরও অর্ডার হাতে রয়েছে।

রাশেদ ছাড়াও এ ব্যবসায় জড়িত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অপর চার যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ পি এম সুহেল, ইডেন কলেজের লুৎফন্নাহার লুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল বাশার ও ঢাকা কলেজের আরিফ হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর