,

বাসা থেকে বেরিয়ে ৭ দিনেও ফেরেনি দুই বোন

news-image

রাজধানীর হাতিরঝিলের আমবাগান এলাকা থেকে সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন দুই বোন। তারা হলেন- আনিসা আক্তার (১৪) ও রিয়া আক্তার (১৬)। গত ১৩ জুন আমবাগানের বাড়ি থেকে বের হয়ে তারা আর ফিরে আসেননি।

এ ঘটনায় ১৭ জুন হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাদের মা শিরিন আক্তার। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার (নাম প্রকাশে অনিচ্ছুক)।

হাতিরঝিল থানার ৬৩৭ নম্বর জিডিতে বলা হয়েছে, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার ফতেহাবাদে। বাবার নাম মো. হানিফ। গত ১৩ জুন হাতিরঝিলের আমবাগান এলাকার বাসা থেকে বের হয়ে তারা আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

আরও উল্লেখ করা হয়, তাদের উভয়ের গায়ের রং ফর্সা, মুখ গোলাকার, মাথার চুল কালো স্বাভাবিক। আনিসার উচ্চতা আনুমানিক ৪ ফুট ১০ ইঞ্চি ও রিয়ার উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় আনিসার পরনে ছিল কাল ও লাল রঙের থ্রি-পিস। আর রিয়ার পরনে ছিল নীল রঙের থ্রি-পিস।

কেউ তাদের খোঁজ পেয়ে থাকলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নম্বরে (০১৭৬৯-৬৯৫১০০) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে তার পরিবার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর