,

স্বামীর ডিজাইন করা পোশাকেই বিয়ে করেন নুসরাত

news-image

তুরস্কের বদরাম শহরের সাগর তীরে ডেস্টিনেশন ম্যারেজ সারলেন টলিউডের অভিনেত্রী নুসরাত জাহান। পরিবার ও কিছু নিকটাত্মীয়ের উপস্থিতিতে গতকাল বুধবার স্বনামধন্য শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। শোনা যাচ্ছে, বরের ডিজাইন করা পোশাক পরেই বিয়ের আসরে উপস্থিত হন এই অভিনেত্রী।

লোকসভার বসিরহাট জেলা থেকে নব নির্বাচিত এমপি নুসরাত পড়েছিলেন সিঁদুর লালরঙা লেহেঙ্গা। অন্যদিকে নিখিলের বিয়ের পোশাক ডিজাইন করেছেন রোহিত বেল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য সুদূর তুরস্কের বোদরুম শহরে উড়ে যান নুসরাত-নিখিল। তুরস্কের স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ বিয়ে হয় এই সেলিব্রিটি দম্পতির। গানের তালে নাচতেও দেখা যায় অভিনেত্রীকে। নাচের তালে পা মিলিয়েছিলেন অপর পার্লামেন্ট সংদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

এদিকে বিয়ের কারণে বসিরহাট জেলা থেকে নব নির্বাচিত এমপি নুসরাত মন্ত্রিসভায় শপথ নিতে পারেননি বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।হাই প্রোফাইল এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন ১০০ জন অতিথি। এদিন বিয়ের মেন্যুতে ছিল ভারতীয় ও টার্কিশ খাবার।জানা যাচ্ছে, আগামী ৪ জুলাই কলকাতায় ফিরে আইনি অনুযায়ী বিয়ে সারবেন এই নবদম্পতি।

বিয়ের পর প্রথম ছবি নিজের টুইটারে পোস্ট করেন নুসরাত, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আসলে টলিউডের এটাই যে প্রথম ডেস্টিনেশন ওয়েডিং।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর