মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরে এসে যা বললেন সোহেল তাজের ভাগ্নে সৌরভ

news-image

চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর মায়ের কোলে ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীর বাসায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। এ সময় স্বস্তি প্রকাশ করেন সৌরভের পরিবারের সদস্যরা।

বাসায় ফিরে সৌরভ বলেন, ‘আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, যারা যারা আমার জন্য দোয়া করেছেন, যারা আমার জন্য কষ্ট করেছেন, সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই। আমার মামা, আমার পরিবার আর আইনশৃঙ্খলা বাহিনী যারা কষ্ট করেছে আমার জন্য, সবাইকে থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

এ সময় সোহেজ তাজ বলেন, ‘আমাদের একমাত্র এবং প্রথম যেটা চাওয়া ছিল সেটা হচ্ছে সৌরভকে জীবিত, অক্ষত অবস্থায় ফিরে পাওয়া। তার পাশাপাশি বলতে চাই, এ রকম ঘটনার কারণে তো নিজের অভিজ্ঞতা হলো, আমি তো দেখলাম একটা পরিবারের ওপর দিয়ে কি ঝড় বয়ে যায়। এ রকম ঘটনা যাতে বাংলাদেশে আর কারও না হয়।’

এর আগে সৌরভকে ফিরে পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তার মা। একই সঙ্গে ছেলেকে ফিরে পাওয়ায় সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। সৌরভের মা বলেন, ‘আর যেন কোনো মাকে সন্তানের জন্য এমন অপেক্ষা না করতে হয়।’

সে সময় সোহেল তাজ বলেন, ‘সৌরভের ওপর দিয়ে যে ধকল গেছে তা সামলে নিতে সময় লাগবে। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলে সৌরভের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

গত শুক্রবার রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সৌরভকে অপহরণের অভিযোগ করেন তার মামা সোহেল তাজ। অপহরণের ১১ দিন পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে আজ তাকে উদ্ধার করে ডিবি পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক