,

‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জে দুইজন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীর মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জে দুই জন নিহত হয়েছে।

জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সঙ্গে বন্দুকযুদ্ধে তানভীর আহম্মেদ অনিক (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত অনিক মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ সেভেন স্টার বাহিনীর প্রধান।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলা গার্ডেন সিটি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার এসআই শহীদুল ইসলাম জানান, বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অনিককে আহত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে যান তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপু নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত লিপু অস্ত্র, মাদক, নারী নির্যাতন, হত্যার চেষ্টা, ডাকাতিসহ অন্যান্য মামলা নিয়ে মোট ১৫টি মামলার আসামি।

বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লায় এ ঘটনা ঘটে। নিহত লিপু উপজেলার পিলকুনি এলাকার শামসুল হকের ছেলে।

বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর এনামুল হক, এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল নাদিম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর এনামুল হক বলেন, বুধবার রাতে লিপুকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। ফতুল্লার দাপা বালুর মাঠের কাছে পৌঁছলে লিপুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সহযোগীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। এ সময় লিপুকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল হতে একটি শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর