,

আমাদের লক্ষ্য শতকার ২০ ভাগ পর্যন্ত বনায়ন : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন রক্ষা করা জন্য ও বাঘের সংখ্যা বাড়ানোর জন্য নদীর লবণাক্ততা দূর করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠান তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য শতকার ২০ ভাগ পর্যন্ত বনায়ন করব। সেই লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন কাজ করে যাচ্ছি। আপনারা জানেন ম্যানগ্রোভ বন সারা বিশ্বের সবচেয়ে বড়। এর রক্ষণাবেক্ষণে ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি। সুন্দরবন রক্ষায় রয়েল বেঙ্গল টাইগারের একটা ভূমিকা রয়েছে। বাঘের ভয়ে অনেকে এই বনের ভেতর যায় না।’

শেখ হাসিনা আরও বলেন, ‘যারা বনের ভেতর মৎস্য আরোহণের জন্য যায় অনেক সময় তারা ক্ষতিগ্রস্ত হয়। তাদের বিকল্প কাজের ব্যবস্থাও করে দিয়েছি ইতিমধ্যেই। বনদস্যু যারা ছিল তারা ইতিমধ্যে আমাদের কাছে সালেন্ডার (আত্মসমর্পণ) করেছে। প্রত্যেককে আমরা নগদ টাকা দিয়ে জীবন-জীবিকার জন্য নতুন পথ করে দিয়েছি। পাশাপাশি বনজ সম্পদ আমাদের রক্ষা করতে হবে। ’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর