,

তারাকান্দা থেকে সোহেল তাজের নিখোঁজ ভাগ্নে জীবিত উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ তথ্য নিশ্চিত করেছেন সোহেল তাজ।

লাইভে সোহেল তাজ বলেন, ‘ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে সৌরভকে উদ্ধার করা হয়েছে। একটি গাড়ি থেকে তাকে রাস্তার পাশে রেখে যাওয়া হয়। ওই রাস্তা দিয়ে কিছু মানুষ অফিসে যাওয়ার সময় তাকে দেখে বিষয়টি তার পরিবারকে জানিয়েছে।’

ফেসবুক লাইভে তিনি আরও বলেন, ‘তারা সৌরভকে তাদের কর্মস্থলে নিয়ে নিরাপদ জায়গায় রাখে। সকাল সাড়ে পাঁচটার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাউন্টার টেররিজমের সংশ্লিষ্ট ডিসি’র সঙ্গে যোগাযোগ করি। উনি তাৎক্ষণিক সেই এলাকার এসপি’র সঙ্গে যোগাযোগ করেন। এরপর এসপি নিজে গিয়ে সেই লোকেশন থেকে সৌরভকে নিজেদের হেফাজতে নিয়েছে। সৌরভ এখন পুলিশ কাস্টডিতে আছে। তাকে এখন পুলিশি প্রহরায় আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে।’

এর আগেও এ বিষয়ে একাধিকবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন সোহেল তাজ। তখন স্বরাষ্ট্রমন্ত্রী, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সৌরভকে ফিরে পাওয়ার বিষয়ে বেশ কিছু প্রশ্ন রাখেন তিনি।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের মামাতো বোনের ছেলে (ভাগ্নে) সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভ। গত শুক্রবার রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাকে অপহরণের অভিযোগ করেন সোহেল তাজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর