,

স্ত্রীর পরকীয়ার বলী ভ্যান চালক স্বামী

news-image

নিউজ ডেস্ক।। রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর গ্রামে পরকীয়ার জেরে আব্দুর রহিম নামের (৩৫) এক দরিদ্র ভ্যানচালককে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ নিহতের স্ত্রী সুফিয়াকে আটক করেছে। বুধবার বিকালে উপজেলার মাজবাড়ী ইউয়িনের মোহনপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক একই গ্রামের কেসমত শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ভ্যান চালকের স্ত্রী গৃহবধূ সুফিয়া বেগম স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের সাথে দীর্ঘদিন পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন। পরকীয়ায় জেরে ওই গ্রাম্য ডাক্তারর সাথে অসামাজিক কার্যাকলাপ করার সময় বেশ কবার হাতে নাতে স্থানীয়রা আটকও করে। এ নিয়ে রহিম মিয়া তার স্ত্রীকে কয়েক দফা মারপিট ও শাসনও করে।কিন্তু তাতেও স্ত্রী সুফিয়া ওই পরকিয়া থেকে বিরত না থেকে বরং তার পরকিয়া প্রেমিক গ্রাম্য ডাক্তার ও সুফিয়া মিলে নিরিহ ভ্যান চালককে হত্যার ফঁন্দি করে।

এরই ধারাবাহিকতায় গত সোমবার থেকে নিহত ভ্যান চালক নিখোঁজ ছিলেন। আজ সকালে নিহতের স্ত্রী এলাকাবাসীকে জানায় তিনি স্বপ্নে দেখেছেন তার স্বামীকে কেউ হত্যা করে একই ইউনিয়নের রায় পুর বিলের এক দীঘের পাশে ফেলে গেছে। ঐ গৃহবধূর কথা সন্দেহজনক হলে এলাকাবাসী দীঘির পাশ থেকে ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পুলিশ গৃহবধূকে আটক করে জিজ্ঞেসাবাদ করছে বলেও জানান এলাকাবাসী। নিহত ভ্যানচালকের মা সাফিরন বেগম জানান, আমার ছেলেকে ওর (ছেলে) বউ-ই হত্যা করেছে। বিলাপ করতে করতে নিহতের মা বলেন, অন্য কারও চলে যেতে চাইলে চলে যাইত আমার ছেলেকে কেন হত্যা করল। পাংশা সার্কেল এসপি ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকান্ডের বিষয়ে নিশ্চিত করেন। উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর