,

স্বামী উধাও হাসপাতালে স্ত্রীর লাশ রেখে

news-image

নিউজ ডেস্ক।। কক্সবাজার সদর উপজেলায় নিলুফা ইয়াসমিন (২১) নামের এক গৃহবধূর মৃত্যুর পর হাসপাতালে লাশ রেখে পালিয়েছেন স্বামী ও তার পরিবারের লোকজন। আজ বুধবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত নিলুফা কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তুতোকখালীর জিয়াউর রহমানের মেয়ে ও সমিতিপাড়ার পদেনার ডেইল এলাকার নুরুল হাকিমের স্ত্রী।

নিহততের পরিবারের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক বছর আগে নুরুল হাকিমের সঙ্গে নিলুফা ইয়াসমিনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই নানা অযুহাতে তাকে মারধর ও নির্যাতন করে শ্বশুরবাড়ির লোকজন। কিছুদিন আগে মারধর সহ্য করতে না পেরে বাবার বাড়িতে পালিয়ে আসেন নিলুফা। তারপর গ্রাম্য সালিশের মাধ্যমে সমঝোতায় আবার স্বামীর বাড়িতে আসেন তিনি। কিন্তু তার কয়েকদিন পরে আবার নির্যাতন শুরু হলে রাগ করে গত সোমবার বিষ পান করেন নিলুফা। বিষয়টি টের পেয়ে তার স্বামী নিলুফাকে হাসপাতালে ভর্তি করেন। আজ বুধবার ভোরে তিনি সেখানেই মারা যান।

হাসপাতালে নিলুফার লাশ রেখে সুযোগ বুঝে তার স্বামী হাকিম ও তার পরিবারের লোকজন পালিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মেয়ের লাশ নেন নিলুফার বাবা জিয়াউর রহমান। এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর