,

রাতভর ধর্ষণের শিকার হওয়ায় অপমানে ফারজানার আত্মহত্যা

news-image

নিউজ ডেস্ক।।  রাতভর ধর্ষণের শিকার হওয়ায় অপমানে আত্মহত্যা করলো বরিশালের ফারজানা। এর আগে গত বুধবার রাতে প্রতিবেশীর ফাঁকা বাড়িতে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে করে রাজিব নামে এক যুবক। সাভারে বাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এঘটনায় সহযোগিতার অভিযোগে রাবেয়া আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। চাঁদপুরে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, নেত্রকোনার বারহাট্টায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ঘটনায় একজনসহ বিভিন্ন স্থানে দুইজনকে আটক করেছে পুলিশ।

বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হওয়ায় লোকলজ্জা ও ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছেন ফারজানা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী। ফারজানা আক্তার বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফারজানার স্বজনরা জানান, ফারজানার বাড়ির পাশে বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনে ফারজানা অংশ নেন। সেখানে প্রতিবেশী রাজিবও অংশ নেয়। রাতে রাজিব তার বন্ধুদের সহায়তায় ফারজানাকে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দা রাসেদের ফাঁকা ঘরে নিয়ে তাকে রাতভর ধর্ষণ করে রাজিব। রাতে মেয়ে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন বাবা সালাম ফরাজী। এতে সহযোগিতা করে রাজিবের বন্ধু একই এলাকার তরিকুল ইসলাম, শাওন গাজী, শাওন ফরাজী, রাসেদ ও জোবায়ের।

পরদিন সকালে রাজিব বন্ধুদের সহায়তায় ফারজানাকে বাড়ির সামনে ফেলে যায়। পরে ফারজানা ধর্ষণের বিষয়টি বাবাকে জানান। বাবা সালাম ফরাজি মেয়েকে অপমান করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই দিন সকালে লোকলজ্জা ও ক্ষোভে বিষপান করেন ফারজানা। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে উপজেলা হাসপাতাল এবং পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার মারা যান ফারজানা।

মামলার বাদী ও নিহতের বাবা সালাম ফরাজী বলেন, ফারজানাকে ধর্ষণের ঘটনায় গত সোমবার বাকেরগঞ্জ থানায় মামলা করি। তবে একজনও গ্রেফতার হয়নি। ধর্ষক ও খুনিদের কঠোর শাস্তি চাই আমি। এ বিষয়ে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। উৎস: ইনকিলাব।

 

 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর