মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে খারাপ কিছু পাসওয়ার্ড!

news-image

একজন সাধারন মানুষের গড়ে ১৫০ টি অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হয়। আর একজন মানুষের পক্ষে এতগুল কঠিন পাসওয়ার্ড মনে রাখা কখনই সম্ভব না। আর তাই সহজ পাসওয়ার্ড ব্যবহারের দিকেই ঝোঁকেন সবাই।

পাসওয়ার্ড নিয়ে গবেষণা শুরু করেছেন ভার্জিনিয়া টেকের কম্পিউটার সাইন্সের অধ্যাপক ডঃ গ্যান ওয়াং। তিনি আরও বলেন এই অভ্যাস খুবই ভয়ঙ্কর। এর মাধ্যমেই হ্যাকাররা খুব সহজেই হ্যাক করে ফেলছে সাধারন মানুষের অ্যাকাউন্ট।

গবেষনায় জানা গিয়েছে প্রধানত চার ধরনের পাসওয়ার্ড হয়। জনপ্রিয় ব্র্যান্ড, মুভি ও মিউজিকের নাম, ভালোবাসা ও ঘৃনা ও চ্যাম্পিয়ান্স লিগ টিমের নাম। এই গবেষনায় আরও জানা গিয়েছে কি বোর্ডে পরপর কি ব্যবহার করে পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাস আছে অনেকেরই। এই ধরনের পাসওয়ার্ডকে বলা হয় পাসওয়ার্ড ওয়াক। আর এই পাসওয়ার্ড কখনই সুরক্ষিত হয় না। হ্যাকাররা মানুষের মন বুঝে এই সুযোগে সহজেই হ্যাক করে ফেলে আপনার অ্যাকাউন্ট।

এছারাও বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় পাসওয়ার্ড হল ১২৩৪৫৬। এছাড়াও খুব জনপ্রিয় কিছু পাসওয়ার্ড হল 1q2w3e4r, 1qaz2wsx, 1qazxsw2, zaq12wsx, !qaz2wsx and 1qaz@wsx। এই পাসওয়ার্ডগুলি হ্যাক করা খুবই সহজ। কারন শুধু মাত্র বুদ্ধি খাটিয়েই এই পাসওয়ার্ডগুলি খুঁজে পাওয়া যায়।

ব্রান্ড ব্যাবহারকারীদের সবথেকে বেশি ব্যাবহার হওয়া ১০টি পাসওয়ার্ড হল- myspace, mustang, linkedin, ferrari, playboy, mercedes, cocacola, snickers এবং corvette।

মিউজিক ও মুভি লাভারদের সবথেকে বেশি ব্যাবহার হওয়া ১০টি পাসওয়ার্ড হল- superman, pokemon, slipknot, starwars, metallica, nirvana, blink182, spiderman, greenday এবং rockstar।

এ জাতীয় আরও খবর