,

ধর্ষণ থেকে রেহাই পেতে বাবাকে কুপিয়ে খুন করল তরুণী

news-image

নিউজ ডেস্ক।। ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করায় নিজের বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে এক তরুণী। ভারতের উত্তরখণ্ডের উত্তরকাশী জেলার বরকোট এলাকায় গত সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করেছে।

ওই তরুণীর বিয়ে হয়ে গিয়েছিলো। মেলা দেখতে বাপের বাড়ি গিয়েছিলেন তিনি। ওই দিন রাতে পরিবারের সবাই মেলায় গিয়েছিলেন। বাকিরা রাত পর্যন্ত সেখানে থাকলেও, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন ওই তরুণী। বাড়িতে কেউ না থাকায়, ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সেই সময়ই ঘুমন্ত মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ৫১ বছরের ওই ব্যক্তি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাবাকে বাধা দেওয়ার সবরকম চেষ্টাই করেন ওই তরুণী। কিন্তু গায়ের জোরে পেরে উঠছিলেন না তিনি। তখনই ঘরের এক কোণে রাখা কুড়ুলের উপর নজর পড়ে তার। হাত বাড়িয়ে সেটি টেনে আনেন তিনি। আর তা দিয়েই বাবাকে কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

কিছুক্ষণ পর পরিবারের বাকি সদস্যরা বাড়ি ফিরে আসেন। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। জিজ্ঞাসাবাদ করতে তাদের সব কথা খুলে বলেন অভিযুক্ত তরুণী। খবর যায় পুলিশেও। মঙ্গলবার সকালে ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তরাখণ্ডের পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর