,

ফেঁসে গেলেন চার চেয়ারম্যান, বাল্যবিয়ের বরযাত্রী হয়ে

news-image

নিউজ ডেস্ক।। কুষ্টিয়ার উপজেলা চেয়ারম্যানের গাড়ি ব্যবহার করে বাল্যবিয়ে করতে এসে ফেঁসে গেছেন চার ইউপি চেয়ারম্যান। দিতে হয়েছে ৪০ হাজার টাকা জরিমানা। অন্যদিকে ওই বাল্যবিয়ের ঘটনায় মেয়ের বাবা ও খালাতো ভাইকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইবি থানার ওসি রতন শেখ জানান, বুধবার সকাল থেকেই খবর আসে ঝাউদিয়া এলাকার নিয়ামতের পীর বাড়ি এলাকায় সুমাইয়া নামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের প্রস্তুতি চলছে। খবর পেয়ে সেখানে ছুটে যাই। মুহূর্তের মধ্যে সেখানে ভিআইপি স্টাইলে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলা চেয়ারম্যানের গাড়ি নিয়ে চার ইউপি চেয়ারম্যানসহ ফুলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে বর রাসেলকে নিয়ে বরযাত্রীরা সেখানে উপস্থিত হন।

এ সময় বরযাত্রী হিসেবে আসেন হরিনাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীরের ব্যবহৃত গাড়ি নিয়ে ১নং ভায়না ইউনিয়নের চেয়ারম্যান সমির উদ্দিন (৫৪), ৬ নং খলিসি ইউনিয়েনের চেয়ারম্যান খবির (৫৬), ৮ নং চাদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা (৫৮), ও ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী (৫৭)। তারা নানা রকম প্রভাব খাটিয়ে এই বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করেন।

পরে সেখানে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চার চেয়ারম্যানদের ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়ের পিতা মিলন বিশ্বাস ও মেয়ের খালাতো ভাই মিনারুল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন ১০ দিনের জেল দেন। সেই সাথে বন্ধ হয়ে যায় বাল্যবিয়ে। সূত্র বিডি জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর