,

রক্ত শূন্যতার ৫ লক্ষণ

news-image

অনলাইন ডেস্ক : শরীরে আয়রনের অভাবে রক্তশূন্যতা, অবসাদ, ক্লান্তির মতো নানা সমস্যা বাসা বাঁধে। পুষ্টিবিদদের মতে, রক্তস্বল্পতা বিশ্বের সবেচেয়ে বড় অপুষ্টিজনিত সমস্যা যা মূলত শরীরে আয়রনের অভাবেই হয়ে থাকে।

রক্তস্বল্পতা ছাড়াও অতিরিক্ত চুল ঝরা, অবসাদ, ক্লান্তির মতো নানা সমস্যা শরীরে বাসা বাঁধে আয়রনের অভাবে।

কিন্তু কী করে বুঝবেন আপনি রক্তস্বল্পতায় ভুগছেন বা শরীরে প্রয়োজনীয় আয়রনের ঘাটতি হয়েছে?

১) আপনি কি অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন? দ্রুত চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করুন। কারণ, হয়তো আপনার শরীরে পর্যাপ্ত আয়রনের ঘাটতি হয়েছে।

২) অতিরিক্ত চুল ঝরে যাওয়া অ্যানিমিয়ার উপসর্গ হতে পারে। দিনে ৫০ থেকে ১০০টা চুল পড়া স্বাভাবিক। কিন্তু তার চেয়ে বেশি চুল ঝরলেই চিকিত্সকের কাছে যান।

৩) শরীরে আয়রনের অভাব হলে শরীর খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু মনে রাখতে হবে, ফুসফুসের সমস্যা বা অন্য কোনও কারণেও শরীর দ্রুত ক্লান্ত হতে পারে।

৪) হঠাৎ করে উদ্বেগ বা উত্কণ্ঠা বেড়ে যাওয়া রক্তাল্পতার বা শরীরে আয়রনের ঘাটতির কারণে হতে পারে। এ ক্ষেত্রে দ্রুত চিকিত্সকের কাছে যান।

৫) শরীরে আয়রনের ঘাটতির কারণে ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকলে ত্বকে লালচে ভাব থাকবে। তাই আপনার ত্বক যদি ফ্যাকাশে হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি অসুস্থ।

আয়নার সামনে দাঁড়িয়ে দাঁতের মাড়ি, ঠোঁটের ভিতরের অংশ বা চোখের ভিতরের অংশ পরীক্ষা করে দেখুন। যদি দেখেন তা ফ্যাকাশে দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ