মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুল বললেন, আ’লীগের নাম ‘নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি’ রাখা উচিত

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ওনাদের হুকুমে ব্যাংকের মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে। পত্রপত্রিকায় দেখা যায়, একজন ব্যক্তি ৯টি ব্যাংকের মালিক হয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক হতে রিজার্ভ হাইজ্যাক হয়ে যাচ্ছে, যেটা আমেরিকার রিজার্ভ ব্যাংকে রাখা আছে। ওখান থেকে ৮০০ কোটি টাকা হাইজ্যাক হয়ে গেছে। হ্যাক করে নিয়ে গেছে। ব্যাংকে গচ্ছিত সোনা তামা হয়ে যাচ্ছে। বড়পুকুরিয়া কয়লা খনি হতে হাজার হাজার টন কয়লা ছাই হয়ে যাচ্ছে। পাথর হাওয়া হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দল বাংলাদেশকে লুটপাটের রাজত্ব বানিয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগের নাম নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি রাখা উচিত।’

মির্জা ফখরুল গ্রাম-পর্যায়ে ভিজিডি ভিজিএফ ধান গম ইত্যাদি আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বিতরণের বর্ণনা দিয়ে বলেন, বর্তমানে সর্বত্র দলীয়করণ চলছে। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, এ অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। কোথায় যাবেন, কার কাছে যাবেন?

নিজেদের ব্যর্থতা স্বীকার করে তিনি আরো বলেন, ‘আমরা চেষ্টা করছি। কাজ করছি। সব সময় যে সফল হচ্ছি তাও না। কিন্তু এ দেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি।’

বুধবার (১৯ মে) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি আয়োজিত এক যৌথ কর্মী সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব আরো বলেন, আওয়ামী লীগ বহুদলীয় শাসনব্যবস্থাকে হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা চালু করেছিল। বাকশাল চালু করেছিল। সকল পেপার-পত্রিকা বন্ধ করে দিয়েছিল। আর এবার সে ব্যবস্থা না করলেও অটো বাকশাল কায়েম করেছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে। অঙ্গ-সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। কারণ আমরা ঐক্যবদ্ধ থেকে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। মানুষের জন্য সংগ্রাম করব এবং একদিন সেই সংগ্রামে জয়ী হব, ইনশা আল্লাহ ।

ফখরুল বলেন, আজ এই সরকারের অত্যাচার থেকে মুক্তি পেতে হলে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে হবে। এ জন্য আন্দোলনের বিকল্প নেই।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, জেলা কৃষক পার্টির সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ। দৈনিক জাগরণ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক