সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘যাদেরকে হাউজে কাওসারে স্থান দেয়া হবে না’

news-image

ইসলাম ডেস্ক : হযরত সুহাইল বিন সা‘আদ (রা.) বলেন, রাসূলে (সা.) ইরশাদ করেন, কিয়ামতের দিন হাউজে কাওসারে তোমাদের সাথে আমার অবশ্যই সাক্ষাত হবে। আমি পানি পান করানোর জন্য তোমাদের আগেই তথায় উপস্থিত থাকবো। যে আমার কাছে যাবে, তাকে আমি পান করাব। যে একবার পান করবে, তার আর কখনও পিপাসা লাগবে না।

আতপর নবীজী বলেন, আমার কাছে এমন লোক উপস্থিত হবে, যারা আমাকে চিনে এবং আমিও তাদেরকে চিনি। কিন্তু তাদেরকে আমার কাছে আসতে দেয়া হবে না। আমি বলব, তারা আমার লোক, এদেরকে আসতে দাও। তখন বলা হবে, এদেরকে আসতে দেওয়া হবে না। কারণ এরা আপনাকে ওফাতের পর ধর্মে বেদায়াত সৃষ্টিকারী ছিল। তখন আমিও তাদেরকে তাড়িয়ে দিব। তারা পিপাসার্ত অবস্থায় ফিরে যাবে।

রোজ হাসরের কঠিন দিনে পিপাসার্ত ব্যক্তিগন যখন হাউজে কাওসারের নিকট গিয়েও পানি পান করতে পারবে না-ফিরে আসতে হবে তৃষ্ণার্ত অবস্থাতে তখন তাদের যে কি কষ্ট হবে তা বর্ণনা করা সম্ভব নয়।

মানুষ আপন স্বার্থসিদ্ধির মানসে যুগে যুগে কুরআন-হাদীসের বরখেলাফ হাজার হাজার মতবাদ তৈরি করে সরল প্রান মুসলমানকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে। কাজেই কোন কাজ করার আগে ভালভাবে দেখে নেয়া উচিত তা কুরআন-হাদীসে আছে কি-না। পীর-ফকির, আলেম-ওলামার মুখোশ পরে যারা প্ররোচনা দিতে আসে তাদের হাত থেকে রেহাই পাবার জন্য অত্যন্ত সতর্ক থাকা উচিত।

জন্ম-মৃত্যু, বিবাহ-শাদী; পীর-ফকিরের আস্তানা, কবর মাজার ইত্যাদিকে কেন্দ্রকরে নতুন নতুন বেদয়াত জন্ম নিচ্ছে। বেদয়াতী রোজ হাশরে হাউজে কাওসারের নিয়ামত থেকে সম্পূর্নরূপে মাহরূম থাকবে। অতপর সকল প্রকার বেদয়াত থেকে বাঁচার জন্য চেষ্টা করা সকলের প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক