,

‘পাবজি’ খেলে ৪১ লাখ টাকা জিতলেন ৪ যুবক!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ছেলেমেয়েদের ‘পাবজি’ আসক্তি নিয়ে মা বাবাদের চিন্তার অন্ত নেই। ‘পাবজি’ নিষিদ্ধ করার দাবিতেও সরব হয়েছেন অনেকেই। এমনকি প্রধানমন্ত্রীর কাছেও ছেলের ‘পাবজি’ আসক্তি নিয়ে অভিযোগ করেছেন এক নারী। কিছুদিন আগেই একটানা ‘পাবজি’ খেলার ফলে মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু এই ‘পাবজি’ খেলেই ৪১ লাখ টাকার পুরস্কার জিতে নিলেন মুম্বাইয়ের চার যুবক!

ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্যি। ১৪ ও ১৫ জুন নয়া দিল্লিতে অনুষ্ঠিত PUBG Mobile Club Open 2019-এ অংশ নেন সারা ভারতের সেরা পাবজি খেলোয়াড়রা। বেশ কিছু রাউন্ড-এ চলে খেলা।

দু’দিনের প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন-এর শিরোপা ছিনিয়ে নেন মুম্বাইয়ের চার যুবক। প্রতিযোগিতার পুরস্কার হিসাবে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ৪১ লাখ টাকার পুরস্কার। এই চার যুবক Team Soul নামে একটি দল হিসাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এই টুর্নামেন্ট-এ তাদের ঝুলিতে ছিল ৮৬টি কিল, দুটি চিকেন ডিনার ও ২৫৪ পয়েন্ট-এর সম্মিলিত স্কোর।

শুধু তাই নয়। ভারতসেরা পাবজি খেলোয়ার হিসাবে নির্বাচিত হওয়ার পর এবার তাদের পাখির চোখ আন্তর্জাতিক স্তরে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে এবার তাঁরা উড়ে যাচ্ছেন বার্লিন। সেখানে বিভিন্ন দেশের সেরা দলগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবেন তাঁরা। সেখানে জিততে পারলে, অর্থাৎ, বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারলে মিলবে ১৭ কোটি টাকার প্রাইজ পুল থেকে পুরস্কার জেতার সুযোগ।

Team Soul-এর এটাই প্রথম সাফল্য নয়। এর আগেও বহু পাবজি টুর্নামেন্ট-এ চ্য়াম্পিয়ন হয়েছেন এই চার যুবক। মার্চ মাসে PUBG MOBILE India Series-এও ভারতে এক নম্বর স্থান পায় Team Soul। এই দলের ক্যাপ্টেন নমন মাথুর গোটা দেশে পাবজি উৎসাহীদের মধ্যে বেশ জনপ্রিয়। জি নিউজ

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান