,

পকেট থেকে টাকা নেওয়ার অপরাধে পেট্রল দিয়ে ছেলের হাত পুড়িয়ে দিলেন বাবা

news-image

নীলফামারী সৈয়দপুর শহরে বাবার পকেট থেকে টাকা নেওয়ার অপরাধে এক নির্দয় বাবা তাঁর ছেলের দুই হাতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শহরের নিয়ামতপুর চামড়া গুদামের অবাঙালি (উর্দূভাষী) ক্যাম্পে গত শুক্রবার এ নির্মম ঘটনাটি ঘটে। অবুঝ শিশুটির দুই হাতের কবজিতে মারাত্মক দগ্ধ অবস্থায় বর্তমানে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, শহরের উল্লিখিত অবাঙালি ক্যাম্পের বাসিন্দা মো. মাহমুদ আলী। পেশায় তিনি একজন কাঠ খড়ি ব্যবসায়ী। বাড়িতে রাখা তাঁর শার্টের প্যাকেট থেকে প্রায় প্রতিদিনই টাকা-পয়সা চুরি যাচ্ছিল। আসলে বাড়িতে প্রতিদিন কে বা কারা তাঁর পকেট থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল তা তিনি অনুমান করতে পারছিলেন না। পরিবারের সদস্যরাও টাকা পয়সা চুরির বিষয়ে মুখ খুলছিলেন না। এভাবে প্রায় সময়ে তাঁর পকেট থেকে টাকা পয়সা উধাও হচ্ছিল। ঘটনার দিন গত শুক্রবার ওই ব্যবসায়ীর পকেটে থেকে একটি ব্যাংকের চেকের পাতা ও কিছু টাকা খোয়া যায়। এ নিয়ে ওই দিন মাহমুদ আলীর সঙ্গে তাঁর স্ত্রীর তুমুল বাগবিতণ্ডা ঘটনা ঘটে। পরবর্তীতে খোয়া যাওয়া চেক ও টাকা ছেলে মামুনের কাছ থেকে উদ্ধার হয়। এ ঘটনায় মাহমুদ আলী ছেলের ওপর চরম ক্ষিপ্ত হয়ে উঠেন।

এরপর পরিবারের অন্যান্য সদস্যদের অগোচরে ছেলে মামুনকে অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। সেখানে কব্জিতে রশি দিয়ে দুই হাত বেঁধে তাতে বোতলে নিয়ে আসা পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁর দুই হাতের কব্জি মারাত্মক দগ্ধ হয়। পরবর্তীতে তাঁর আর্তচিৎকারে আশপশের লোকজন এগিয়ে এসে মামুন উদ্ধার করেন। এরপর তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা পর তাকে বাড়িতে রেখে চিকিৎসা প্রদান অব্যাহত থাকে। মঙ্গলবার পুনরায় তাকে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পেট্টোল ঢেলে আগুনে দেওয়ার ঘটনায় দগ্ধ শিশুপুত্র মো. মামুন শহরের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে।

বুধবার বিকেলে নিয়ামতপুর চামড়া গুদামে মাহমুদ আলীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আশপাশের লোকজন জানান, মাহমুদ আলীসহ তাঁর পরিবারের সদস্যরা ছেলেটিকে নিয়ে রংপুরে আছেন।

অবাঙ্গালী ক্যাম্পের নেতা মাজিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, বাবা মাহমুদ আলী পেট্টোল ঢেলে আগুন দিয়ে ছেলের দুই হাতের কব্জি পুড়িয়ে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর