,

ভয়ঙ্করভাবে কেঁপে উঠল বিমান, ভিডিও দেখলে গা শিউরে উঠবে

news-image

যারা নিয়মিত বিমানে যাতায়াত করেন না, তারাও জানেন মাঝেমধ্যেই মাঝ-আকাশে আতঙ্ক ছড়িয়ে হঠাৎ কেঁপে ওঠে বিমান। এই পরিস্থিতিতে পড়লে বিভিন্ন যাত্রী বিভিন্ন পন্থা অবলম্বন করেন।

কেউ প্রার্থনা করেন, কেউ সিটবেল্ট টাইট করে নেন, কেউ ভয় পেয়ে চিৎকার শুরু করে দেন। আবার কেউ স্বাভাবিক থাকার চেষ্টা করেন। কিন্তু হঠাৎ মাঝ আকাশে বিমান প্রচণ্ড কেঁপে উঠলে, বুকটা সবারই একটু কেঁপে ওঠে। বিমানের ভেতরকার এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, কোসোভোর প্রিস্টিনা থেকে উড়েছিল বিমানটি। সুইজারল্যান্ডের বাসেল যাচ্ছিল। মাঝ আকাশে বিপত্তি ঘটে। খুব জোরে কেঁপে ওঠে বিমানটি। সেই সময় যাত্রীদের মোবাইল ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে।

ভাইরাল হওয়া ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী দাঁড়িয়ে মোটা পোশাক গায়ে দিচ্ছেন। আর ঠিক সেই সময় কেঁপে ওঠে বিমানটি। তার পাশেই ছিলেন এক বিমানকর্মী।

তার হাতে পানীয়ের ট্রে ছিল। বিমান কেঁপে উঠতেই তিনি বিমানের ছাদের ধাক্কা খান। হাতে থাকা সব পানীয় উল্টে যায় যাত্রীদের গায়ে। সবাই ভয়ে তটস্থ হয়ে পড়েন। এক নারী প্রার্থনা শুরু করেন। তারই পাশে বসা এক যাত্রী সিট বেল্ট ঠিক করে নেন।

কয়েক জন যাত্রী জানান, তাদের গায়ে গরম পানি পড়েছে। ফলে ফোসকা পড়ে গেছে। ইউরো এয়ারপোর্টের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, ১০ জনের আঘাত লেগেছে। বাকি আর কোনো অঘটন হয়নি। ঘটনার খবর পেয়েই বিমানবন্দরে বিপদকালীন দলকে তৈরি রাখা হয়েছিল। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর