,

পিতৃহীন মেয়েকে বেঁধে ধর্ষণ, আল্লাহর কাছে বিচার দিলেন মা

news-image

জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আথানগিরি এলাকায় পিতৃহীন এক কিশোরীকে (১২) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলো- একই এলাকার তিন সন্তানের জনক জাহিদ মিয়া (২৭) ও রাব্বি মিয়া (২৮)।

ধর্ষণের শিকার কিশোরীর মা বলেন, শনিবার মেয়েকে দাদির কাছে রেখে আত্মীয়ের বাড়িতে রোগী দেখতে যাই। ওই দিন রাতে দাদির পাশে ঘুমিয়েছিল মেয়েটি। গভীর রাতে টিনের বেড়া কেটে ঘরে ঢুকে জাহিদ মিয়া ও রাব্বি মিয়া।

পরে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় লাথি দিয়ে তাদের প্রতিরোধ করে মেয়ে। শব্দ পেয়ে দাদির ঘুম ভেঙে যায়। তখন দাদি-নাতনিকে বেঁধে ফেলে তারা। সেই সঙ্গে মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার দেয়। ওই সময় মেয়ের মুখে শক্ত কিছু একটা ঢুকিয়ে দেয় তারা। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। এ অবস্থায় মেয়েকে ধর্ষণ করে জাহিদ মিয়া ও রাব্বি মিয়া। এতে মেয়েটি অজ্ঞান হয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, অল্পের জন্য আমার মেয়েটা বেঁচে গেছে। ওই দিন সারারাত রক্ত ঝরেছে তার। ভোর রাতে যখন জ্ঞান ফিরে তখন দাদির বাঁধন খুলে দেয় মেয়ে। খবর পেয়ে সকালে প্রতিবেশীরা মেয়েকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে মেয়েটি ভর্তি আছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহর ইচ্ছায় আমার কলিজার টুকরা মেয়েটা বেঁচে আছে। যারা আমার কলিজার টুকরা মেয়েটাকে এত কষ্ট দিয়ে ধর্ষণ করেছে আল্লাহ যেন তাদের বিচার করে। আমি ধর্ষকদের কঠিন বিচার চাই।

মামলার তদন্ত কর্মকর্তা থানা পুলিশের এসআই ইমরান হোসেন জাগো নিউজকে বলেন, মেয়েটি ঘটনার দিন থেকে এখনো চিকিৎসাধীন। আমরা গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছি। আসামিদের গ্রেফতার করা হবে।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই খারাপ একটি ঘটনা ঘটে গেছে। আমরা ধর্ষকদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর