,

রিকশাচালককে ধরে ৭০ হাজার টাকা নিলেন পুলিশের এএসআই

news-image

রাজশাহীতে সুজন আলী নামে এক রিকশাচালককে ধরে নগরীর রাজপাড়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ৭০ হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সুজন আলী নগরীর গুড়িপাড়া এলাকার বাসিন্দা। তিনি আগে মাদক সেবনে যুক্ত থাকলেও চার বছর আগে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরেন। স্থানীয় কাউন্সিলরের দেয়া রিকশা চালিয়ে সংসার চালান সুজন আলী।

সুজন আলীর স্ত্রী পিংকি বেগম অভিযোগ করেন, রোববার (১৬ জুন) ভোরে তার স্বামী রিকশা নিয়ে বেরিয়েছিলেন। পরে এএসআই বেলাল স্বামীর মুঠোফোন থেকে তাকে ফোন করে থানায় ডাকেন। তিনি থানায় গেলে এএসআই বেলাল জানান- তার স্বামীকে ৪ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। এ সময় তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা চান বেলাল। ধার-দেনা করে ৭০ হাজার টাকা দেন পিংকি বেগম। কিন্তু তারপরও সুজনকে আদালতে তোলে পুলিশ।

ওই গৃহবধূর ভাষ্য, এএসআই বেলাল হিরু নামে থানার এক দালালের হাতে টাকা দিতে বলেছিলেন। কিন্তু তিনি তাতে রাজি হননি। শেষ পর্যন্ত তিনি টাকা দিয়েছেন এএসআই বেলালের হাতেই। এ ঘটনায় প্রতিকার পেতে নগর পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন পিংকি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানা পুলিশের এএসআই বেলাল হোসেন টাকা নেয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ৪ গ্রাম হেরোইনসহ সুজনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরেই মাদক সেবন ও বিক্রিতে জড়িত। তার নামে কয়েকটি মামলাও রয়েছে।

এ বিষয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সুজনের বিরুদ্ধে ছয়টি মামলা আছে। তিনি মাদক সেবন এবং ব্যবসা ছাড়েননি। তাকে হেরোইনসহ গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর