,

পাবজিকে হারাম বলে ফতোয়া জারি ইন্দোনেশিয়ায়

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ গোটা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় এবং একই সঙ্গে ‘পাশবিক’ অনলাইন গেম পাবজিকে হারাম বলে ফতোয়া জারি করেছে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। বুধবার দেশটির একটি ইসলামী কাউন্সিল এ ফতোয়া জারি করে। তাদের দাবি, এটা (পাবজি) ইসলামকে ছোট করে এবং যারা এটি খেলেন তাদের মানসিকভাবে সহিংস করে তোলে।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের ওলামা কাউন্সিল এ ফতোয়া জারি করে। আনুষ্ঠানিকভাবে ইরাক এবং নেপালে প্লেয়ার আননোন ব্যাটেলগ্রাউন্ড (পাবজি) নামে পরিচিত এ খেলাটিকে নিষিদ্ধ করার পর এমন পদক্ষেপ নিলো ইন্দোনেশিয়া। এ ছাড়া ভারতের গুজরাটেও এ গেমটি এখন নিষিদ্ধ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আচেহ প্রদেশের ওলামা কাউন্সিল পাবজির পাশাপাশি আরও কিছু অনলাইন গেমকে হারাম বলে ফতোয়া জারি করেছে। তবে বাকি গেমগুলোর নাম প্রকাশ করা হয়নি। তারা এসব গেম নিষিদ্ধের জন্য স্থানীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমে পরিণত হয়েছে পাবজি। খেলাটিতে ভার্চুয়ালি একজন অপরের বিরুদ্ধে লড়তে হয়। এই লড়াই শেষ হয় প্রতিপক্ষের মৃত্যুর মধ্য দিয়ে। প্রতিপক্ষ মেরে ফেলার মধ্য দিয়েই জয়ী হতে হয়।

আচেহ ওলামা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ফয়সাল আলী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের ফতোয়া বলছে, পাবজি এবং একই রকম অন্যান্য গেম হারাম। কেননা এসব গেম মানুষকে সহিংস করে তোলে এবং মানুষের সার্বিক আচরণ পরিবর্তন করে দেয়। এটা ইসলামকে ছোট করে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখছি যে, আচেহ’র শিশু এমনকি বয়স্করাও এ গেমের প্রতি আসক্ত হয়ে উঠছে। তারা যখন যেখানে যে অবস্থায় থাকুক না কেন মোবাইলে তারা এটাই খেলছে। দিন দিন এ অবস্থা এভাবে বাড়তে থাকা একটা উদ্বেগের বিষয়।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর