মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর আম উপহার, সংসদে আনন্দের বন্যা

news-image

মৌসুমি ফলের ভরা মৌসুমে রসাল সুস্বাদু আমের ঘ্রাণে মৌ মৌ করছে জাতীয় সংসদ। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আম উপহার পাঠানোয় সংসদে এ পরিস্থিতি সৃষ্ট হয়েছে।

বুধবার (১৯ জুন) জাতীয় সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য আম পাঠান তিনি। সেই উপহার পেয়ে মৌসুমি ফলের উৎসবে পরিণত হয়েছে সংসদ। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জানা যায়, সংসদে প্রায় ১ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত। প্রধানমন্ত্রী বরাবরের মতো এবারও উন্নতজাতের হিমসাগর আম উপহার হিসেবে সংসদ সচিবালয়ে পাঠান। সচিবালয়ের কমন ও সমন্বয় শাখার মাধ্যমে এ আম বিতরণ করা হয়। জাতীয় সংসদের কমন ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেনের তত্ত্বাবধানে সবার মাঝে আম বিতরণ করা হয়।

বিতরণের সময় তিনি বলেন, প্রধানন্ত্রীর এ উপহার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবাই আম কিনে। কিন্তু প্রধানমন্ত্রী জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের বরাবরের মতো অত্যন্ত স্নেহভরে আম উপহার দেন। সবার মাঝে তাই অন্যরকম এক উদ্দীপনা কাজ করছে। একদিনে সবার মধ্যে আম বিতরণ সম্ভব হয় না বলে আগামীকালও বিতরণ করা হবে।

সংসদের কর্মকর্তারা জানান, রাজশাহী অঞ্চল থেকে বিশেষ ব্যবস্থায় আমগুলো কিনে সংসদের মিডিয়া সেন্টারে রাখা হয়। সেখান থেকে সবার মধ্যে বিলি করা হয়। সকাল থেকে এ কর্মযজ্ঞ শুরু হয়।

সংসদের জনসংযোগ অধিশাখার সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সবাই খুশি। এজন্য অনেকে গর্ব করে গল্পও করছেন। অনেকে স্মৃতি ধরে রাখতে ফেসবুকে আমের ছবি দিচ্ছেন। এখানে আম খাওয়াটা বড় বিষয় নয়, প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়েছেন সেটা নিয়েই গর্ব করছেন সবাই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক