,

যুক্তরাষ্ট্রে ৭২ শতাংশ ভারতীয় প্রবাসীই অবৈধ

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ বিগত সাত বছরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারী ভারতীয়দের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে বসবাসকারী ভারতীয় অনুপ্রবেশকারীদের ৭২ শতাংশই অবৈধ। সম্প্রতি সাউথ এশিয়ান অ্যাডভোকেসি গ্রুপের করা সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে।

২০১০ সাল থেকে ২০১৭ সালের মধ্যে সেই হার বেড়েছে ৩৮ শতাংশ। এখন প্রায় ছয় লাখ ৩০ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। যাদের কাছে দেশটিতে বসবাস করার মতো প্রয়োজনীয় কাগজপত্র নেই।

প্রতিবেদন বলছে, আড়াই লাখ ভারতীয়’র ভিসার মেয়াদ ফুরিয়েছে ২০১৬ সালেই। তারপরও তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে শুধু ভারতীয় নয় দেশটিতে অবৈধভাবে রয়েছেন অনেক নেপালিও। ২০১০ সাল থেকে সেই সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। ভুটানিদের সংখ্যা ৩৮ শতাংশ, পাকিস্তানের ৩৩ শতাংশ, বাংলাদেশি ২৬ শতাংশ ও শ্রীলঙ্কার ১৫ শতাংশ বেড়েছে।

অবৈধভাবে দেশেটিতে যাওয়া বাংলাদেশিদের বেশিরভাগের বসবাস নিউইয়র্কে। সেখানে প্রায় ১৯ হাজার বাংলাদেশি প্রয়োজনীয় নথিপত্র ছাড়া বসবাস করছেন। মিশিগানে ৪০০০ হাজার, ভার্জিনিয়ায় ৩০০০ এবং ক্যালিফোর্নিয়ায় ২০০০ বাংলাদেশির বসবাস।

এর আগে ভারতকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলে, উপযুক্ত নথি ছাড়া যুক্তরাষ্ট্রে এলেই কারাগারে প্রেরণ করা হবে। সেই সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অবৈধ পথে দেশটিতে ঢোকার সময় ৯৪ জন ভারতীয়কে আটক করা হয়। যাদেরকে বিভিন্ন কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

অনুপ্রবেশ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্টের নির্দেশে নথিহীন ব্যক্তিকে সরাসরি আটক করছে দেশটির পুলিশ। সেই আটকের তালিকায় সবচেয়ে বেশি তরুণ শিক্ষার্থীরা। যাদের বেশিরভাগ অবৈধ পথে যুক্তরাষ্ট্রে গেছেন।

নিউ মেক্সিকোর ওরেগনে আটক ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। ফিলাডেলফিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেসব ভারতীয় শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্রে অবস্থান কিংবা বসবাস করার মতো উপযুক্ত কাগজপত্র নেই তাদরকে সাবধান হতে বলেছেন।

২০১৫ সালের প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের দেয়া তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে ৩০ হাজার, ১৯৯৫ সালে ১ লাখ ২০ হাজার এবং ২০০০ সালে ২ লাখ ৪০ হাজার ভারতীয় আমেরিকায় প্রবেশ করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর