,

টানা বৃষ্টি, বৃহস্পতিবার থেকে আরও বাড়ার শঙ্কা

news-image

সারাদেশে বুধবার থেকেই বৃষ্টির প্রবণতা শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার থেকে আরও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এমন বৃষ্টি হওয়ায় আশংকা প্রকাশ করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। এরই মধ্যে ঢাকায় মেঘলা আকাশ তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের একজন আবহাওয়াবিদ জানিয়েছেন, বুধবার থেকে দেশের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হবে। তবে বৃহস্পতিবার বাড়বে বৃষ্টি। বৃষ্টির কারণে তাপমাত্রাও কমে যাবে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের অথবা ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ২ মিলিমিটার, চট্টগ্রামে ৪ মিলি, রংপুরে ৩০ মিলি এবং বরিশালে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও রাঙামাটিতে রেকর্ড করা হয় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর