,

রংপুর সিটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২২ জুন

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশনে স্বাস্থ্য সেবা কর্মসূচিতে এগিয়ে নেওয়ার ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে হবে। কোন শিশু যেন ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ যায় সে জন্য সর্বোচ্চ প্রচেষ্টা রাখতে হবে। এ কার্যক্রমকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। এদের স্বাস্থ্য সবলভাবে বেড়ে ওঠার দায়িত্ব আমাদের সকলের। বুধবার দুপুরে আগামী ২২ জুন রোববার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  ১ম রাউন্ড উপলক্ষে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মেয়র বলেন, শিশু সন্তানদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে অভিভাবকদের মনোযোগী হওয়ার অনুরোধ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন অতীতের অন্যান্য কর্মসূচির মত এ কর্মসূচিও শতভাগ সফল হবে। এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী ১৯ হাজার ২৮৩ ও এক বছর থেকে চার বছর বয়সী ১ লাখ ৭ হাজার ৪৬ জন শিশু রয়েছে। এই ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তারপরও যদি কোনো শিশু ক্যাপসুল খাওয়ার পর অসুস্থবোধ করে, সেজন্য চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, এবার প্রথম রাউন্ডে ২৬৪টি অস্থায়ী, ২৩টি স্থায়ী এবং ৮টি ভ্রাম্যমাণ কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে। এতে সিটি করপোরেশনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারির ৭৭ জন সুপারভাইজারসহ মোট ৬৬৭ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী থাকবেন। সভায় রসিক স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামুজ্জামান এবনে তাজ সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাম, সচিব মো. রাশেদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর