,

ট্রাক্টরের সিটকভার থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার : আটক-১

news-image

রংপুর ব্যুরো : রংপুরে একটি ট্রাক্টর ট্রলির সিটকাভারের নীচ থেকে ১৫ লাখ টাকা মূল্যের দেড় মণ গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩। এসময় আটক করা হয়েছে মাদক ব্যবসায় জড়িত ট্রলি চালক বাবলু মিয়া। গ্রেফতারকৃত কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালারহাট ফুলমতি গ্রামের মৃত খোদা বক্্েরর ছেলে।

আজ বুধবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা ব্রিজ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক্টর ট্রলি ধাওয়া করে আটক করা হয়। এসময় ট্রলিচালক বাবলু মিয়াকে (৪০) জিজ্ঞাসাবাদ করলে ট্রাক্টর ট্রলির সিটকাভারের নীচে বিশেষ পদ্ধতিতে বাক্সে রক্ষিত অবস্থায় কেজি গাঁজা উদ্ধার হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় পনের লাখ টাকা।

আটক ট্রলিচালক বাবলু মিয়া ট্রাক্টরে করে দ্রব্য সামগ্রী পরিবহনের নামে দেশের বিভিন্নস্থানে মাদকের চালান পৌঁছে দিত। সে দীর্ঘদিন ধরে ট্রাক্টর ট্রলির নিচে বিশেষ বাক্সের মাধ্যমে মাদক পরিবহন করে আসছেন। তার সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের ব্যাপারেও অনুসন্ধান চলছে।গ্রেফতার বাবলু মিয়ার বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর