,

গণধর্ষণের শিকার কলেজ ছাত্রীর আত্মহত্যা

news-image

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের পূর্ব রবিপুর গ্রামে গণধর্ষণের শিকার কলেজ ছাত্রী ফারজানা আক্তার (১৭) বিষপানে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় সোমবার রাতে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহতের পিতা রবিপুরের বাসিন্দা সালাম ফরাজী। ফারজানা বাকেরগঞ্জ কলেজের শিক্ষার্থী। মামলার সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম।

১২ জুন গণধর্ষণের শিকার হওয়া ফারজানা বিষপান করলে শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ১৬ জুন মৃত্যুর কোলে ঢলে পড়ে। গণধর্ষণের ঘটনায় অভিযুক্তরা হচ্ছেন, তরিকুল ইসলাম, সাওন গাজী, শাওন ফরাজী, জোবায়ের, রাসেদ ও রাজীব।

মামলার বাদী ও নিহতের পিতা সালাম ফরাজী বাংলাদেশ জার্নালকে জানান, ঘটনার দিন দীর্ঘ সময় ফারজানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে মিয়ার বাড়ির সামনে মেয়েকে বসা দেখতে পাই। এ সময় ফারজানা আমাকে গণধর্ষণের বিষয়টি জানালে আমি তাকে বকাঝকা করে বাসায় নিয়ে আসি।

বাসায় এসে পরিবারের সকলের অগোচরে ফারজানা বিষ পান করে। দ্রুত তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩দিন চিকিৎসাধীন থাকার পর ১৬ জুন মৃত্যুর কোলে ঢলে পড়ে আমার মেয়ে।

এ ব্যাপারে গারুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার হায়দার বাংলাদেশ জার্নালকে বলেন, আমি এ বিষয়টি লোকমুখে শুনেছি। তবে মেয়েটির পরিবার কেউ আমার কাছে অভিযোগ জানাননি। আমাকে জানালে আমি দোষীদের ধরিয়ে দিয়ে পুলিশকে সহায়তা করব। তবে যাহারা এই কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন তিনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম বাংলাদেশ জার্নালকে বলেন, মেয়েটির পরিবার ধর্ষণের মামলা দায়ের করেছে। দোষীদের গ্রেপ্তারে বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর