,

স্বামীকে হত্যার পর প্রেমিককে নিয়ে লাশ লুকানোর চেষ্টা!

news-image

পরকীয়ার বলি! স্বামীকে বিষ খাইয়ে এবং গোপনাঙ্গে আঘাত করে হত্যার পর প্রেমিককে সঙ্গে নিয়ে লাশ লুকানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। ভারতের পশ্চিমবঙ্গের বাগুইআটির আটঘরায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী যুবক শেখ ইলিয়াসের সঙ্গে পরকীয়ায় জড়ান আটঘরা তরফদারপাড়ার আর্জিনা বিবি। স্বামী মোজাফ্ফর হোসেন এই সম্পর্কে কথা জেনে গেলে দুজনের মধ্যে কলহ চলছিল।

সোমবার রাতে মোজাফ্ফর হোসেনকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন স্ত্রী আর্জিনা। এতে অচেতন হয়ে পড়লে খাটের সঙ্গে বেঁধে তার গোপনাঙ্গে আঘাত করা হয়। এরপর স্বামীর মৃতদেহ লুকিয়ে ফেলতে মধ্যরাতে প্রেমিকের সঙ্গে বের হন আর্জিনা। পুলিশ জানায়, মোজাফ্ফরের মরদেহ একটি ভ্যানে তুলে দুজনে বের হন। বিভিন্ন এলাকা ঘুরে তারা যান এয়ারপোর্ট থানার সালুয়ায়। সেখানে মোজাফ্ফরের আত্মীয় নজরুল শেখ ও ফরিদা বিবি থাকেন।

স্থানীয়দের দাবি, মরদেহটি ওই আত্মীয়দের বাড়িতে রেখে চলে আসতে চেয়েছিলেন তারা। কিন্তু ওই সময় কয়েকজন তাদের দেখে ফেলেন। জিজ্ঞাসাবাদ করতেই আর্জিনা ও ইলিয়াস জানান, মোজাফ্ফর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে আচরণে সন্দেহ হলে দুজনকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। জেরার মুখে খুনের কথা স্বীকার করে আর্জিনা ও ইলিয়াস।

পরে পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি মোজাফফরের মরদেহটি উদ্ধার করে নিয়ে। প্রাথমিক তদন্তে দেখা যায়, মরদেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি গোপনাঙ্গেও গুরুতর আঘাত ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর